ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মল্লিকপুর নামক স্থানে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক উপজেলার কোনাপাড়া গ্রামের আব্দুছ সামাদ (৩২) নিহত হন। নিহত ব্যক্তি ঈশ্বরগঞ্জের মাইজবাগ গ্রামীণ ব্যাংকের কর্মচারী।
দুর্ঘটনায় ওই ব্যাংকের কর্মচারী মোটরসাইকেল আরোহী জিয়াউর রহমানকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
