ভান্ডারিয়ায় বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল ও সমাবেশ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২০:৫২
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতীক বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সমাজের উদ্দ্যোগে বুধবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
আধুনিক দক্ষিণ বাংলার রূপকার আনোয়ার হোসেন মঞ্জুর সালাম নিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের মার্কা বাইসাইকেল মার্কায় ভোট দিন। এমন অসংখ্য শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। এ সময় বাজার ব্যবসায়ীরাও স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসে মিছিলকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
 
ভান্ডারিয়া উপজেলা, পৌর শহর ছাড়াও অন্যান্য ইউনিয়নের ছাত্র সমাজের নেতাকর্মীদের সাথে বাজারের ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক সাধারণ আমজনতাও এ মিছিলে অংশ নেন।
IMG0
ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকনের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপি) উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু।
 
এছাড়াও বক্তব্য দেন- ছাত্র সমাজের উপজেলা যুগ্ম-আহ্বয়ক আফজাল সরদার, তারিকুজ্জামান মামুন ফরাজী, মো. সোহাগ সিকদার, বেল্লাল মুন্সি, কবির মৃধা, ওমর ফারুক মনির,মো. মনির জোমাদ্দার, পৌর ছাত্র সমাজের নেতা লাভলু সরদার, মো. রায়হান আকন, মো. জিয়াদুল ইসলাম, মো. নেয়ামুল সিকদার, ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে ইউপি সদস্য মো.দুলাল হাওলাদার, মঞ্জু হাওলাদার, মো. শুহাদ ,মো. রুবেল হাওলাদার, মো. তারেক হাওলাদার, মো. সবুজ শরিফ প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ