কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২৩:১৩
কুমিল্লায় অজ্ঞাতনামা এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার লালমাই উপজেলার পূর্ব পেরুল এলাকায় রেল লাইন থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
 
পুলিশ জানায়, জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লালমাই উপজেলার পূর্ব পেরুল এলাকায় রেল লাইনের উপর অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
 
সন্ধ্যায় সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি