বরিশালে ফেনসিডিলসহ ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০৫:০৩
কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও বরিশাল সরকারী বিএম কলেজের ছাত্রদল সভাপতি মো. মুশফিকুল হাসান মাসুম ও তার (৩৮) সহযোগিকে ২২২ বোতল ফেনসিডিল, ড্রামে রক্ষিত ৪৫ লিটার তরল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যার পর নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ২০নং ওয়ার্ডস্থ বৈদ্যপাড়া মোড়ের কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আদনান আলম বাবুর নির্মাণাধীন ৪র্থ তলা বিল্ডিংয়ের শিঁড়ির নীচ ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐ পরিমান ফেনসিডিল উদ্ধার করে। এসময় ছাত্রদল নেতা মাসুমের সহযোগী সবুজ ইসলাম শাহিনকেও (৪০) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন ও এসআই আশীষ পাল সঙ্গীয় টিমসহ অভিযান পরিচালনা করে। এসময় আটককৃতদের কাছ থেকে মজুদকৃত ফেনসিডিল উদ্ধার অভিযান পরিচালিত হয়। সন্ধ্যা পর্যন্ত তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের দখল ও নিয়ন্ত্রণ থেকে (দুইশত পনের) বোতল ফেনসিডিল, দুটি প্লাস্টিকের কন্টেইনাইরে ৪৫ লিটার তরল ফেনসিডিল, বৈদ্যপাড়া মোড় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আদনান আলম বাবুর নির্মাণাধীন ৪র্থ তলা বিল্ডিংয়ের শিঁড়ির নীচ হইতে ৭ বোতল ফেনসিডিল ও কোতোয়ালি মডেল থানাধীন জিয়া সড়কস্থ বিল্ডিংয়ের তিনতলা ভবনের উত্তর সাইডের পূর্ব পার্শ্বে বাউন্ডারীর খোলা জায়গার মাটির নীচ হইতে ফেনসিডিল মজুদ রাখার দুইটি নীল রংয়ের বড় খালি প্লাস্টিক ড্রাম ও একটি খালী ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানায়।
 
ইত্তেফাক/আরকেজি