চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাপ্পু হোসেন (৩০) নামে এক মাদক মামলা আসামি নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার উজলপুর মাঠে এ ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, পাপ্পু চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও অস্ত্র আইনের ছয়টি মামলা রয়েছে।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও একবস্তা ফেনসিডিলি পেয়েছে।
ইত্তেফাক/এএম
