তাজিকিস্তানের খুজান্দ শহরের একটি জেলের ১৩ জন কয়েদিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) বলা হয়, বন্দীশিবিরে অবস্থানরত কয়েদিরা দাঙ্গার সৃষ্টি করে।
দেশটির সরকারের তরফ থেকে রয়টার্সকে হাঙ্গামার খবর বলা হয়। কিন্তু ঠিক কি ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ইত্তেফাক/এসআর
