আমেরিকার ওপর ফের ক্ষেপেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার তরফ থেকে এই তথ্য সিএনএনকে জানায় একটি সূত্র।
তবে আমেরিকার পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো আছে। আজ বৃহস্পতিবার নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়। মার্কিন প্রশাসন থেকে জানানো হয়, পরে এই বৈঠক হবে ।
অন্যদিকে মধ্যকালীন নির্বাচনের পর গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো যাচ্ছে, আমরা এতে খুশি।
অন্যদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, আমেরিকা নিষেধাজ্ঞা তুলে না নিলে এবং আমরা সুযোগ-সুবিধা না পেলে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি ফের শুরু করবে।
ইত্তেফাক/এসআর
