ক্যালিফোর্নিয়ার একটি বারে এক বন্দুকধারীর অনবরত গুলিবর্ষণে কমপক্ষে ১২জন আহত হয়েছে। দেশটির পুলিশ আজ বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর সিএনএনের।
পুলিশ জানায়, স্থানীয় একটি বারের মধ্যে এক বন্দুকধারী আকস্মিক গুলি ছুঁড়তে থাকে। স্থানীয় সময় সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
অন্যদিকে স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানায়, ওই বন্দুকধারীর হামলায় ইতিমধ্যে এক জনের মৃত্যু ঘটেছে।
ইত্তেফাক/এসআর
