রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৭:০২
ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জহিরুল ইসলাম মন্টু, সৈয়দ নাজমুল ইসলাম, মো. সজল, মো. রফিকুল ইসলাম, মো. রাসেল হাওলাদার ও মো. নাইমুর রহমান খইয়াম। এরা সবাই বিএনপির কর্মী বলে জানা গেছে।
 
পুলিশ জানায়, ২২ অক্টোবর রাজাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলা নং ০২। এই মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ