গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে জিনের বাদশা ও মাদক ব্যবসায়ী সাফিরুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দরবস্ত ইউপির বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাফিরুল বিশ্বনাথপুর (দূর্গাপুর) গ্রামের খলিল মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, সাফিরুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে উদ্ধার কৃত ইয়াবার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
তিনি আরো জানান, সাফিরুলের বিরুদ্ধে আদালতে আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
