পিরোজপুরের ইন্দুরকানীতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল করেছে মহিলা পার্টির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলা জাতীয় পার্টি (জেপি) প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি প্রায় এক কিলোমিটার দূরে চাড়াখালী চৌরাস্তায় অবস্থিত জাতীয় মহিলা পার্টি অফিসে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা দুঃস্থ কল্যাণ সংস্থার সভানেত্রী শারমিন হোসেন ও উপজেলা জাতীয় মহিলা পার্টি জেপির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রানী। মিছিল শেষে চাড়াখালী চৌরাস্তায় অবস্থিত জাতীয় মহিলা পার্টি জেপি’র নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
‘আনোয়ার হোসেন মঞ্জুর সালাম নিন, বাইসাইকেল মার্কায় ভোট দিন’ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা জাতীয় পার্টি জেপির সহ-সভাপতি কাওছার আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, শ্রম বিষয়ক সম্পাদক মহসিন হাওলাদার মধু, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বালিপাড়া ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির সহ-সভাপতি আমেনা বেগম, কোষাধ্যক্ষ শাহিদা সেলিম, সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার বিউটি, ইউপি সদস্য লাকি আক্তার, তাসলিমা আক্তার, আসমা আক্তার প্রমুখ।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাইসাইকেল মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
ইত্তেফাক/বিএএফ
