রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের ১৩নং রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল কাশেম উপজেলার কুতুবপুর ইউপির নাটারাম পশ্চিমপাড়া গ্রামের করিম উদ্দিনের ছেলে।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোজাম্মেল হক জানান, বুড়িমারি থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৩ কমিউটার ট্রেনটি ১৩নং রেলগেট এলাকায় পৌঁছলে বৃদ্ধ আবুল কাশেম ট্রেনে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তারিনা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
