গফরগাঁওয়ে তরুণীর আত্মহত্যা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২০:৪৬
ময়মনসিংহের গফরগাঁওয়ে তামান্না (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে দাবি করে তার পরিবার। উপজেলার খারুয়া বড়াইল গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবার নাম তাইজ উদ্দিন। তামান্না ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
 
তাইজ উদ্দিন জানায়, দুপুর আড়াইটার দিকে বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় দেয় তামান্না। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরও বলেন, গত চার মাস পূর্বে উপজেলার দাইরগাঁও গ্রামের কাতার প্রবাসী আরিফের (২৭) সঙ্গে মোবাইলে তার কাবিন হয়। মোবাইলে আরিফের সঙ্গে মান-অভিমানে সে আত্মহত্যা করে।
 
ইত্তেফাক/জেডএইচ