নেভাডায় পাঁচটি যৌনপল্লি চালাতেন ডেনিস হফ। নেভাডার প্রশাসনিক পদে দাঁড়িয়েছিলেন রিপাবলিকানের প্রার্থী হয়ে। কিন্তু হুট করে কয়েক সপ্তাহ আগে মারা যান তিনি। কিন্তু মারা গেলেও প্রশাসনিক পদে জয়লাভ করেছেন।
ডেমোক্র্যাট প্রার্থী লেসিয়া রোমানভকে ৭ হাজার ভোটে হারিয়ে তিনি জয় ছিনিয়ে আনেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একান্ত ভক্ত ছিলেন হফ। তাই নিজেই নিজের নাম দিয়েছিলেন 'প্রাম্পের ট্রাম্প'। নেভাডার প্রাম্পে বসবাস করতেন হফ।
পাঁচটি যৌনপল্লি ছাড়াও মার্কিন টিভি চ্যানেলের একটি টিভি রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন। লিখেছেন 'দি আর্ট অব দ্য পিম্ব' নামের একটি বই। রাজনৈতিক পরিচয় হিসেবে নিজেকে যৌনপল্লির দালাল হিসেবে পরিচয় দিতেন। বিয়ে তিনটি করলেও টিকেনি একটিও।
গত ১৬ অক্টোবর নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান হফ(৭২)। হফের আকস্মিক মৃত্যু নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে। তথ্য সূত্র: সি এন এন/এবিসি।
ইত্তেফাক/এসআর
