ডোমারে জামায়াতের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৫:৩৫
নাশকতার আশঙ্কায় নীলফামারীর ডোমার উপজেলায় জামাতের সাবেক সেক্রেটারি জামীরবাড়ি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ রেজাউল করিমকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চিলাই এলাকার নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়।
 
আবুল হাসান মোহাম্মদ রেজাউল করিম ওই এলাকার মৃত হিসাব উদ্দিনের ছেলে।
 
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলী জানান, নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ২০১২ সালের একটি নাশকতা মামলার আসামি। শুক্রবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ