নাশকতা মামলায় কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৬:৩৮
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ই্উপি চেয়ারম্যান বশিরুল আলম চাঁদকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানার পুলিশ উপজেলা মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
 
কুষ্টিয়া মডেল থানার অফিসার ওসি নাসির উদ্দিন জানান, বশিরুল আলম চাঁদ নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান। তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
 
এদিকে সাবেক এমপি ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিএনপি নেতা বশিরুল আলম চাঁদকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।
 
ইত্তেফাক/নূহু