ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক!

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৪৩

সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম সোনাইপাড়া খালের উপর ৩০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজে আসছে না। ২০১৫-২০১৬ অর্থবছরে দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর ব্রিজটি নির্মাণ করে। তবে সংযোগ সড়ক না থাকায় এটি জনসাধারণের কোনো কাজে আসছে না। শুষ্ক মৌসুমে ছোট চৌগ্রাম এলাকার শত শত মানুষ ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করে থাকে।

বরাদ্দকৃত অর্থে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক তৈরি না করায় জনগণের দুর্ভোগ লাঘবের বদলে বেড়েছে দ্বিগুণ। এ বিষয়ে চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, দ্রুত কোনো প্রকল্পের মাধ্যমে সংযোগ সড়ক করার জন্য চেষ্টা করা হবে।