ভোলায় মেছো বাঘ উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৪৬

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি বসতবাড়ি থেকে বৃহস্পতিবার একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ।

ওই এলাকার এক খামারি বন বিভাগে ফোন দিয়ে জানান মুরগির খাঁচায় একটি বাঘ আটকা পড়েছে। পরে বন বিভাগ ভোলার রেঞ্জার মো. কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করেন।

কামরুল ইসলাম জানান, উদ্ধার মেছো বাঘের বাচ্চাটি শুক্রবার ভোলার চর কুকরিমুকরির সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়া হবে।