সিংড়া পৌর শহরের নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর আওতায় ঝুঁকিপূর্ণ পোলটি অপসারণের দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। পোলটি ভেঙে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে।
স্থানীয় ব্যবসায়ী রনজু আহমেদ জানান, এই পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, পোলটি না সরালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর এজিএম মিজানুর রহমান জানান, বিষয়টি আমাদের জানা ছিলো না। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
