তালিবানের সঙ্গে বৈঠক নিয়ে বিতর্কে মোদী সরকার

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১১:৪১
তালিবান নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে বিতর্কে মোদী সরকার। মস্কোয় আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া সংক্রান্ত বৈঠকে ভারতের কূটনীতিবিদদের অংশগ্রহণে উত্তাল ভারতের একাংশ।  
 
কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা অভিযোগ করে বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য তালিবান নেতারদের সঙ্গে আলোচনায় বসতে পারলে মোদী সরকার জম্মু- কাশ্মিরের শান্তি প্রতিষ্ঠায় আলোচনার কোন উদ্যোগ নেই কেন। 
 
ভারতের সরকারের পক্ষ থেকে বলা হয়,শান্তি ফেরাতে আফগানিস্তানের পাশে থাকবে ভারত। সকল ধরনের সহযোগীতার আশ্বাসও দেওয়া হয় ভারতের পক্ষ থেকে।
 
এতেই ক্ষেপেছে ভারতের একটি মহল। তাদের দাবি, দেশের অভ্যন্তরীণ শান্তি না ফিরিয়ে অন্য দেশের শান্তি নিয়ে চিন্তিত ভারত। 
 
ইত্তেফাক/এসআর