সোমালিয়ায় বন্দুকযুদ্ধ ও বোমা হামলায় নিহত ২০

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১২:১৯
সোমালিয়ায় বন্দুকযুদ্ধ ও বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১৭ জন। খবর আল-জাজিরার।
 
দেশটির পুলিশ বাহিনীর তরফ থেকে বলা হয়, রাজধানী মোগাদিসুতের গতকাল শুক্রবার সাহাফি হোটেলের সামনে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধ চালায় সন্ত্রাসীরা।
 
সোমালিয়ার পুলিশ বাহিনীর কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ সংবাদ সংস্থা এফপিকে  বলেন, সাহাফি হোটেলের সামনে প্রথমে দুটি বোমা বিস্ফোরণ ঘটে। এরপর তৃতীয় বোমাটি শহরের একটি ব্যস্ততম রাস্তায় বিস্ফোরিত হয়।  
 
দেশটির পুলিশ বাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বলেন, সন্ত্রাসীরা হোটেলের ভিতরে প্রবেশ করতে না পারলেও হোটেলের বাইরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অনেক মানুষ মেরে ফেলে।
IMG0
 
মোহামদ আদেন নামে এক প্রত্যক্ষদর্শী আল-জাজিরাকে বলেন, আমি নিজে গাড়ির ভিতর থেকে অনেক লাশ বের করে নিয়ে আসি।
 
হামলায় আহত হওয়া হুসেইন নূত্র নামের একজন দোকানদার বলেন, রাস্তায় অনেক গাড়ি ও মানুষের ভিড় ছিল। বোমা বিস্ফোরণের পর অনেকের লাশ রাস্তায় পড়ে থাকে। এছাড়া বন্দুকধারীরা গুলি করেও অনেকজনকে হত্যা করে।
 
সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
 
ইত্তেফাক/এসআর