রায়পুরা ট্রাকের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৩:১৮
নরসিংদীর রায়পুরায় ট্রাকের ধাক্কায় রিফাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে রায়পুরা পুরান বাজার থেকে একটি ট্রাক সিমেন্ট নামিয়ে দিয়ে রেল গেটের দিকে যাওয়ার সময় শিশু রিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ট্রাকের শ্রমিক শামীম মিয়াকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। চালকসহ ট্রাকের অন্যান্যরা পালিয়ে গেছে। 
 
নিহতের মা জানান, রিফাতের বাবা আকরাম দীর্ঘদিন ধরে বাড়ির পাশে একটি দোকান দিয়ে ব্যবসা করে আসছে। রাস্তা পারাপারের সময় রায়পুরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তার ছেলে রিফাতকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
 
খবর পেয়ে রায়পুরা থানার এসআই মো. নূর আলম ঘটনাস্থালে পৌঁছে লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠিয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি