সাপাহারে আমগাছে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৬:০২
নওগাঁর সাপাহারে করলডাঙ্গা পাগলার ভিটা এলাকায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় আশরাফুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের বাড়ি উপজেলা সদরের মরাপুকুর গ্রামে। শনিবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের ছোট ছেলে রবিউল ইসলাম বলেন, তার বাবা দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
 
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, করলডাঙ্গা পাগলার ভিটা এলাকায় একটি আমগাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। তাৎক্ষণিক সাপাহার থানার পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশের সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়।
 
ইত্তেফাক/নূহু