ভোলার লালমোহনে বিষপান করে তানিয়া (১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বাউরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া ওই এলাকার জামালের মেয়ে।
এদিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বিশ্বাসের পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদাউস (১৬) নামের আরেক তরুণী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে। জান্নাত ওই এলাকার রফিকের মেয়ে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, তানিয়া নামের তরুণী প্রেমঘটিত ব্যাপারে আত্মহত্যা করেছে বলে জানায় তার বাবা। তবে জান্নাত কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
