বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:২১
বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় বাবুগঞ্জের রহমতপুর-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- বাবুগঞ্জ পাঁচ রাস্তা এলাকার অটোরিকশা চালক রাহাত (২০), ভেটেরিনারি মেডিসিন অনুষদের কর্মচারী রুপম (২৬), অপরজনের নাম পাওয়া যায়নি।
 
আহতরা হলেন- ভেটেরিনারি মেডিসিন অনুষদের কর্মচারী তাজুল ইসলাম (৪০), অপরজন ভেটেরিনারি এলাকার সুমন (১৮), সাঈদুল ইসলাম (২০) এছাড়া অন্যদের নাম পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রহমতপুর থেকে মীরগঞ্জমুখী কয়লা বোঝাই ‘মা বাবার দোয়া’ (ঢাকা মেট্রো-ট-৩৪০৮) নামের একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি বেটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেন।
 
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আর. আই মুকুল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ