ঐক্যবদ্ধ হয়ে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করুন: এম এ মান্নান

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:০০
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এখন সময় ঐক্যের। আমাদের পূর্ব পুরুষরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্য সৃষ্টি করে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে বিবাদ ভুলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।’
 
শনিবার সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের  মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।
 
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা আনহার মিয়া, সিরাজুল হক, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, ছাদেকুর রহমান ছাদেক, হাজি ইকবাল হোসেন ভুইয়া, পৌর কাউন্সিলার দিলোয়ার হোসেন, আছকন আলী, প্রভাষক মো. আব্দুর রউফ, সাংবাদিক দিলদার হোসেন দিলু, প্রধান শিক্ষক নোমান আহমদ, যুবলীগ নেতা কামাল উদ্দিন, এনামুল হক এনাম, ছাত্রলীগ নেতা শাহ রুহেল আহমদ প্রমুখ।
 
পরে ইংলিশ একাডেমির বিজয়ী ১০ শিক্ষার্থীকে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন প্রতিমন্ত্রী এম এ মান্নান।
 
ইত্তেফাক/বিএএফ