আসিয়া বিবির ইস্যু নিয়ে ফের মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আসিয়ার ইস্যুতে কোন আপস নয়। গতকাল শনিবার লাহোরের একটি গৃহায়ণ প্রকল্পের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আসিয়া বিবির মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে কোন আপোস করবে না সরকার।
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তার একটি পর্যায়ে আসিয়া বিবি হিসেবে পরিচিত আসিয়া নুরান মহানবী হযরত মুহাম্মদ (সা: )-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন৷ এর জেরে ওই সময়ে আসিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়৷ এ মামলায় ২০১০ সালে লাহোরের একটি আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
এরপর আসিয়া বিবির বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে আপিল করলে দীর্ঘ আট বছর পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে সম্প্রতি বেকসুর খালাস দিয়েছে৷
বেকসুর খালাস দেওয়ার পর পুরো পাকিস্তান জুড়ে শুরু হয় বিক্ষোভ রায়ের বিরুদ্ধে। হাজারো মানুষ রাস্তায় সামিল হয় বিক্ষোভে। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকি মন্ত্রী। তখনই হুঁশিয়ার করে বলেন, পাকিস্তানের আইন কেউ অমাণ্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ইত্তেফাক/এসআর
