গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৪:০৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী একটি বিআরটিসির বাস চাপায় মোটরসাইকেল চালক গাইবান্ধার পল্লীবিদ্যুতের পরিচালক আব্দুল হামিদ নিহত হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চকমানিকপুর গ্রামের মৃত এবারত আলীর পুত্র এবং পল্লীবিদ্যুতের ৮ নং এরিয়ার পরিচালক ছিলেন।
 
রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোবিন্দগঞ্জের হাসপাতালে মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল মোড়ে মোটরসাইকেল যোগে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামীবিআরটিসি বাস (ঢাকামেট্রো-ব ১১-৬৭৪৪) আব্দুল হামিদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম