বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৪৬
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে রোববার দুপুরে ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
শোভাযাত্রাটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের নেতৃতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হিসাববিজ্ঞান বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি উজ্জ্বল মণ্ডল, সহকারী অধ্যাপক সোলাইমান হোসেন, ফায়েকুজ্জামান মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।
 
অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ