চৌগাছায় স্ত্রীর ওপর অভিমানে ইমামের আত্মহত্যা

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৪৭
যশোরের চৌগাছায় ইউসুফ আলী (৪০) নামের এক ইমাম আগাছানাশক (ঘাষপোড়া) বিষপান করে আত্মহত্যা করেছে। ইউসুফ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং বর্ণী জামে মসজিদের ইমমাম।
 
পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কোলহের জের ধরে স্ত্রী হাসিনা বেগমের ওপরে অভিমান করে শনিবার সন্ধ্যায় আগাছা নাশক পান করে সে। জানতে পেরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত ১১ টার দিকে মারা যায় ইউসুফ আলী।
 
ইউপি সদস্য তারিক হাসান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিকেলে দাফন করা হবে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিচ্ছি।
 
ইত্তেফাক/নূহু