গোয়ালন্দে অস্ত্র ও গুলিসহ চরমপন্থি গ্রেফতার

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৮:৫৫
রাজবাড়ীর গোয়ালন্দে অস্ত্র ও গুলিসহ ইয়ার আলী (৪৭) নামের এক চরমপন্থি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের ডাইবেশন মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
ইয়ার আলী উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট (অন্তার মোড়) গ্রামের ফেলু প্রামাণিকের ছেলে।
 
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের ডাইবেশন মোড় হতে দেবগ্রাম ইউপিগামী পাকা সড়কের ছোট ব্রিজ এলাকা থেকে ইয়ার আলীকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
 
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী জানান, ইয়ার আলী চরমপন্থি দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাবনা থানায় দুইটি হত্যা ও রাজবাড়ী সদর থানায় দুইটি অস্ত্র মামলা রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ