ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার প্রদর্শক কারাগারে!

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৫১

তাড়াশে পরীক্ষা কেন্দ্রে মহিলা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই কলেজের কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলামকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। বুধবার পরীক্ষা চলাকালে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্তকে পুলিশে সোপর্দ করে কলেজ কর্তৃপক্ষ। তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে অভিযুক্ত কম্পিউটার প্রদর্শককে রাতেই পুলিশে সোপর্দ করা হয়। তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করায় ওই প্রদর্শককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।