ম্যাকাওয়ে বন্ধ হলো আইশা ডেইলি 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০১

চীন শাসিত ম্যাকাওয়ে ১৬ বছর ধরে একটি স্বাধীন সমালোচনামূলক মিডিয়া আউটলেট হিসেবে কাজ করে গেছে আইশা ডেইলি। তবে অবশেষে বন্ধ হয়েছে এই সংবাদমাধ্যমটি। 

২০০৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয় আইশা ডেইলি। 'অভূতপূর্ব পরিবেশগত পরিবর্তন ও পুঁজির' কারণে আইশা ডেইলি এখন ম্যাকাওতে কার্যক্রম বন্ধ করে দিয়েছে।  

আইশা ডেইলির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন কুই জিঝাও সংবাদপত্রটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

আইশা ডেইলি গত বছরের জুলাইয়ে কার্যক্রম স্থগিত করেছে। তবে বছরের পর বছর ধরে পাওয়া সমর্থনের জন্য তার পাঠকদের ধন্যবাদ জানিয়েছে।

এই সংবাদপত্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কুই জিঝাও এই পদক্ষেপের সমালোচনা করেছেন। আয়েশার অপারেশন বন্ধ করার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তিনি।

ইত্তেফাক/এসআর