ট্রাম্পের সাবেক নির্বাচনী ব্যবস্থাপককে জেলে পাঠানোর নির্দেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:৫৩

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক নির্বাচনী ব্যবস্থাপক জর্জ পাপাডৌলসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির এক আদালত। গতকাল রবিবার তার জামিনের আবেদন খারিজ করে জেলে পাঠানোর নির্দেশ দেন ফেডারেল বিচারক র্যান্ডল্ফ মস। নির্বাচনী প্রচারণা এবং রাশিয়ার সঙ্গে যোগসাজস নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় তাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজ সোমবার থেকে তিনি কারাবরণ করবেন। - রয়টার্স