গালওয়ান সংঘর্ষে আহত পিএলএর আঞ্চলিক কমান্ডারকে বেইজিং অলিম্পিকের মশাল বহন করতে দেখা গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যম।
বুধবার সকাল ৯টায় বেজিং-এর অলিম্পিক পার্কে শুরু হয় এই মশাল রিলে। হান চেং জ্বলন্ত মশাল তুলে দেন চিনের প্রথম স্পিড স্কেটিং চ্যাম্পিয়ন লুও চি হুয়ানের হাতে। বুধবারের এই র্যালিতে অংশ নেন ১২০০ জন। চীনের সরকার দ্বারা পরিচালিত গ্লোবাল টাইমস-এর রিপোর্ট অনুযায়ী এই টর্চ র্যালিতে অংশ নিয়েছিলেন গালওয়ান উপত্যকায় ভারচ-চিন সংঘর্ষে অংশ নেওয়া কুই ফাবাও।
সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানায়, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জিনজিয়াং সামরিক কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কুই ফাবাও ১৫ জুন ২০২০ সালে গালওয়ান উপত্যকা সীমান্ত সংঘর্ষের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তাকে পরে সম্মানিত করেছিল চীনের সেনাবাহিনী।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হবে ২০২২ শীতকালীন অলিম্পিকের। এতে চীনের রাষ্ট্রপতি শি জিংপিং ছাড়াও উপস্থিত থাকবেন বিশ্বের অন্যতমধর রাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
