ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশ। তাইতো কখনো মেঘ আবার কখনো নীল আকাশ। ষড়ঋতুর এই বাংলাদেশে সবার প্রিয় ঋতুরাজ বসন্ত। ফাল্গুনের প্রথম দিনটিকে উৎসবের মধ্য দিয়ে বরণ করার প্রয়াসে অঞ্জন’স প্রতি বছরের ন্যায় এবারও বসন্তের রং ও মোটিফ নিয়ে নতুন ডিজাইনের পোশাকের বিশেষ আয়োজন করেছে।
হলুদ, সবুজ, কমলা, বেগুনি, জলপাই, লালসহ নানা রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, ফতুয়াসহ বিভিন্ন ধরনের পোশাক দিয়ে সাজানো হয়েছে অঞ্জন’স -এর এবারের বসন্ত আয়োজন।
সব বয়সীদের কথা চিন্তা করেই সাজানো হয়েছে বাসন্তী পোশাকের সম্ভার। লিনেন, কটন, সিল্ক, ভয়েল কাপড়ে ফুলেল ও জ্যামিতিক মোটিফে পোশাকগুলোর ডিজাইন করা হয়েছে। অঞ্জন’স -এর অনলাইন ষ্টোর www.anjans.com সহ সব শোরুমে পোশাকগুলো পাওয়া যাবে। এছাড়া কালেকশনগুলো দেখতে পারেন facebook/anjans.bd ফেসবুক পেজে।
