নাগেশ্বরীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ারডারায় নির্মাণাধীন ব্রিজের খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।
ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার জানান, স্থানীয়রা সকালে হাড়িয়ারডারায় অচেনা এক ব্যক্তির নিথর মরদেহ দেখতে পেয়ে ভীর জমায়। পরে তিনি থানায় খবর দেন।
