নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২৩:০১

ফেনীর পূর্ব উকিল পাড়া থেকে নুসরাত জাহান রাফী হত্যা মামলার অন্যতম আসামি মহিউদ্দিন শাকিলকে পিবিআই গ্রেফতার করেছে।

শাকিল সোনাগাজী ইসলামীয়া ফাযিল মাদ্রাসার আলীম পরীক্ষার্থী সোনাগাজীর উত্তর চর চান্দিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের ছেলে। 

পিবিআইর ওসি (তদন্ত) শাহ্ আলম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মহি উদ্দিন শাকিলকে ফেনী শহরের পূর্ব উকিল পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে।

ইত্তেফাক/আরকেজি