মোরেলগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার-১

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২৩:৩২

বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জুয়েল শেখ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গুয়াবাড়িয়া গ্রামের বিধবা এক নারীর (২৫) দায়ের করা মামলায় পুলিশ জুয়েলকে গ্রেফতার করে বৃহস্পতিবার বাগেরহাট কোর্টে সোপর্দ করে।

মামলায় বলা হয়েছে, বারইখালী গ্রামের বাদশা শেখের ছেলে জুয়েল শেখ এক বছরের অধিক সময় ধরে বিয়ের প্রলোভনে গুয়াবাড়িয়া গ্রামের লিলি আক্তার ওরফে জুলির সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সামাজিকভাবে স্বীকৃতি চানজুলি। জুয়েল এ প্রস্তাবে রাজি না হলে বুধবার রাত ১০টার দিকে থানায় মামলা দায়ের করেন তিনি। 

ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, জুলিকে প্রতারণামূলকভাবে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ মামলার আসামি জুয়েল শেখকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে। একই সাথে ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি