মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় উগ্র সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়েছে। বুধবার মাদ্রাসা মিলনায়তনে এই কর্মসূচীর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা পাসা। সম্প্রীতি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয় ওই মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী। ভিডিও প্রদর্শণের ফাঁকে ফাঁকে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেল শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। পরে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার ও সনদ।
