সাভার: নতুন গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১টি কলেজে অবিলম্বে সরকারি বেতন চালুর দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সাভার সরকারি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এসময় তারা সারাদেশে সদ্য জাতীয়করণকৃত কলেজসমূহে সরকারি বেতন কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় —ইত্তেফাক
