জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা।
তিনি সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের উপস্থিতিতে সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. এ.কে. এম. মনিরুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা। এসময় বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
