শিক্ষামন্ত্রীর সঙ্গে সিকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সাক্ষাৎ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রব, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম ও সহকারী প্রক্টর মো. রাফাত আল ফয়সাল। 

এসময় শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। পরে তারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও অধ্যয়ন বিষয়ক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ইত্তেফাক/এসটিএম