মাধবপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক ১

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩

হবিগঞ্জের মাধবপুরে ২শ বোতল ফেনসিডিল ও ৬০ কেজি গাঁজা সহ মিঠুন গোয়ালা (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেলিয়াপাড়া( হরষপুর) পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মজিবুর রহমান চৌধুরী।

আটক মিঠুন গোয়ালা সুরমা চা বাগানের মহঝিল এলাকার মৃত মনু গোয়ালার ছেলে। 

পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মজিবুর রহমান চৌধুরী জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে তার নেতৃত্বে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর সদস্যরা শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সুরমা চা বাগান এলাকার বিশ নম্বরের রাস্তার অভিযান চালিয়ে  ২শ বোতল ফেনসিডিল ও ৬০ কেজি গাঁজা সহ মিঠুন গোয়ালাকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েক জন পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/ আরাফাত