জমিসংক্রান্ত বিরোধের জেরে হবিগঞ্জের লাখাইয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়ার পরিবারের সাথে একই গ্রামের রফিক মিয়ার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎ দেয়া হয়েছে।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

