রাজবাড়ীতে প্রাইভেটের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০০

রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় পথচারী মো. সবুজ প্রামানিক (২২) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আলাদীপুর টিটিসি’র সামনের রাস্তা পাড় হতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সবুজ প্রামানিক রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ভৌডাঙ্গা গ্রামের মো. রতন প্রামানিকের ছেলে। 

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার এসআই মো. জিল্লুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সবুজ প্রামানিককে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ সরতহাল প্রতিবেদন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

ইত্তেফাক/ আরাফাত