রাজশাহীতে রাতের বিধিনিষেধ স্থগিত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:১১

করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণের কারণে রাজশাহী জেলায় রাতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো। রবিবার (১৩ ফেব্রুয়ারি) আরোপিত সেই বিধিনিষেধ সাময়িকভাবে তা স্থগিত করা হয়েছে। 

জেলা প্রশাসক আবদুল জলিলের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ স্থগিতাদেশ জারি করা হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হবে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে গত ২৮ জানুয়ারি এক গণবিজ্ঞপ্তিতে রাত ৮টার পর সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। ওই সময় রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ৭৫ শতাংশে উঠেছিল। তবে করোনা সংক্রমণ এখন কমে ১০-১২ শতাংশে নেমেছে। সংক্রমণের হার এখন নিম্নমুখী হওয়ায় করোনা নিয়ন্ত্রণ কমিটির সুপারিশ মোতাবেক দু’সপ্তাহ পর রাতের বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। 

ইত্তেফাক/এমএএম