নানা আয়োজনে এনডিএফ বিডি উদযাপন করবে ফাল্গুন ও ভালোবাসা দিবস 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩১

১৪ই ফেব্রুয়ারি দিনভর নানা আয়োজনে ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন করবে বাংলাদেশের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি) । 

দিনের শুরুতে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে 'ইস্পাহানি মির্জাপুর  একুশের চেতনায় ভালবাসা দিবস বিতর্ক ও বসন্ত বরণ -১৪২৮ বঙ্গাব্দ। উক্ত আয়োজনে থাকছে উদ্বোধনী আয়োজন বসন্ত আগমনী সঙ্গীত পরিবেশনা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, বিষয়: বসন্ত এসে গেছে………রম্য বিতর্ক, বসন্ত কবিতা আবৃত্তি, সমাপনী ও সাংস্কৃতিক আয়োজন । 

এছাড়া চ্যানেল আই-এ সম্প্রচারিত হবে  ভালোবাসার বিতর্ক। এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব-এর সভাপতিত্বে যেখানে অংশ নিয়েছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি)-এর কৃতি বিতার্কিক তাহসিন রিয়াজ, তাহমিনা ইসলাম তিথি, উম্মে রুমান, এমপি শুভ্র, শাহরিয়ার রহমান ও নুয়াইর পাপিয়া প্রমুখ । 

দেশ টিভিতে- সম্প্রচারিত হবে  ভালোবাসা দিবস রম্য বিতর্ক ।এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব-এর সভাপতিত্বে  যেখানে অংশ নিয়েছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি)-এর কৃতি বিতার্কিক মাহবুব হাসান রিপন,ইউনুছ ফারাবী, রিপন আলী,সাদিয়া আফরিন মোহনা, নাফিসা তাসনিম বিনতে খলিল ও তামান্না আক্তার প্রমুখ ।

রেডিও পিপলস –এ – সরাসরি প্রচারিত  হবে  ভালোবাসা দিবস রম্য বিতর্ক ।এনডিএফ বিডি’র কো- চেয়ারম্যান ও কেন্দ্রীয় সমন্বয়ক  মাহবুব হাসান রিপন -এর সভাপতিত্বে  যেখানে অংশ নিবেন  ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি)-এর কৃতি বিতার্কিক ডাক্তার কল্যাণ অর্ণব বার, লুভনা আক্তার, রানা সরকার, আরমানি তরফদার, সেজান আহম্মেদ ও সানজিদা আফরোজ রিয়া প্রমুখ ।

ইত্তেফাক/ ইআ