যা কিছু প্রথম

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:২২

ওয়েবসাইট

দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, সংক্ষেপে সার্ন (CERN)-এর ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স লি ১৯৮৯ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব তথা ইন্টারনেট উদ্ভাবন করেন। প্রথম ওয়েবসাইটটির ঠিকানা ছিল http://info.cern.ch/hypertext/www/the project.html  

 এমপি থ্রি প্লেয়ার

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সিহান ইনফরমেশন সিস্টেমস ১৯৯৭ সালে প্রথম এমপি থ্রি মিউজিক প্লেয়ার উদ্ভাবন করে। ১৯৯৮ সালের শেষের দিকে ‘এমপিম্যান’ নামে এটিকে দক্ষিণ কোরিয়ার বাজারে বিক্রি শুরু করে তারা। এর অভ্যন্তরীণ মেমোরি ছিল ৩২ মেগাবাইট। ছয়টি গান রাখা যেত সেখানে। তবে ৬৪ মেগাবাইটের অন্য একটি মডেলও বাজারে এনেছিল তারা।

অ্যালবাম কভার

আজ থেকে ১০০ বছর আগে যখন মিউজিক অ্যালবাম বের হত, তখন সেগুলো ব্রাউন পেপার দিয়ে বানানো প্যাকেটে মুড়িয়ে বাজারজাত করা হত। ১৯৩৮ সালে আসে পরিবর্তন। সে বছর মার্কিন গ্রাফিক ডিজাইনার অ্যালেক্স স্টেইনউইজ কলম্বিয়া রেকর্ড থেকে বের হওয়া রজার ও হার্টস নামের দুই শিল্পীর যৌথ মিউজিক রেকর্ডটির কভার বানান তিনি। সেটাই ছিল মোন মিউজিক রেকর্ডের প্রথম কভার। সূত্র: ইন্টারনেট