লালমনিরহাট ডিবি পুলিশ আসাদুজ্জামান আশা নামের এক ভুয়া পুলিশ অফিসার গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়া ওই ভুয়া পুলিশ অফিসারকে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আসাদুজ্জামান রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা গ্রামের মৃত আসকার আলীর ছেলে।
লালমনিরহাট ডিবি পুলিশ পরিদর্শক মকবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ পেয়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘন্ট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কখনও মানিকগঞ্জের জেলা প্রশাসক, কখনও হাইকোর্টের বিচারক আবার কারো কাছে লালমনিরহাট পুলিশ সুপার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
আরও পড়ুন: ৭ খুন: যাদের কাছে জীবনের নিরাপত্তা চেয়েছিল তাদের হাতেই প্রাণ গিয়েছে ৭ জনের
গ্রেফতারের সময় আসাদুজ্জামানের কাছে হাইকোর্টের কিছু জাল কাগজপত্র, পুলিশের আইডি কার্ড, কম্পিউটারের হার্ডডিক্স, খেলনা পিস্তল, কাপড়চোপড় উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে লালমনিরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাহমুদ খন্দকার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে লালমনিরহাট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/অনি
